সারাদেশ

অনির্দিষ্টকালের জন্য সারাদেশে নৌযান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ১৮ অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ ধর্মঘট শুরু হবে। ধর্মঘট সফল করতে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীতে মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা।নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম বলেন, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠন, কর্মরত অবস্থায় শ্রমিকদের মৃত্যু হলে পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী নৌযানের শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, নৌপথে নাব্যতা রক্ষা এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও পুলিশি নির্যাতন বন্ধসহ ১১ দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত মার্চ মাসে শ্রমিক ধর্মঘটের মুখে সরকার শ্রমিকদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত একটিও মানা হয়নি। এ অবস্থায় নৌযান শ্রমিক সংগঠনের জোট নৌযান শ্রমিক ফেডারেশন ১৯ অক্টোবর থেকে এ ধর্মঘটের ডাক দেয়।

সভাপতি মো. শাহ আলম বলেন, ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌযান শ্রমিকদের ধর্মঘট দেশব্যাপী চলবে। ধর্মঘটে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল যুগ্ম সম্পাদক একিন আলী মাস্টার বলেন, ধর্মঘট সফল করতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নৌযান শ্রমিকরা ব্যাপক প্রস্ততি নিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল লঞ্চঘাটে সংগঠন কার্যালয় থেকে ধর্মঘটের সমর্থনে নগরীতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নদীবন্দরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ১৯ অক্টোবর রাত থেকে ধর্মঘট পালনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা