সারাদেশ

মানিকগঞ্জে মা ইলিশ ধরার  ১৯  জেলকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১৯ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) সকালে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রহুল আমিন ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ এ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালিয়ে ওসব জেলেকে আটক করা হয়। পরে তাদের জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন বলেন, শুক্রবার রাতে তেওতা থেকে আলোকদিয়াচর এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়। তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরছিলেন।এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং চারজনকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ বলেন, চরকাটারি, বাচামারা, বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ জন জেলেকে আটক করা হয়।এর মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং সাতজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা