সারাদেশ

অভয়নগরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের অভয়নগরে রেল ক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত ও আহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভৈরব ব্রিজ এলাকায় প্রাইভেটকারে করে একটি পরিবার বেড়াতে আসে। ভৈরব ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেন প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের টিম আধঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত কার থেকে দুইজন নারী, দুইজন শিশু ও ড্রাইভারকে বের করতে সক্ষম হয়। ঘটনাস্থলেই নারী ও শিশুসহ তিনজন মারা গেছেন।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) এবং ৫ বছরের শিশু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), এক নারী (৩৫) ও এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে আমরা খুলনায় পাঠিয়ে দিয়েছি।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ভৈরব সেতু সংলগ্ন ভাঙা গেট এলাকার ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে ধাক্কা দিলে চারজনের মৃত্যু হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা