ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, কলেরা একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকা নেওয়ার পাশাপাশি নিরাপদ পানি পান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সদর উপজেলার প্রতিটি এলাকায় যেন মানুষ সহজে টিকা গ্রহণ করতে পারে, সে বিষয়ে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে না গিয়ে নির্ধারিত সময়ে সবাইকে ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশের পাঁচটি জেলার সাতটি উপজেলায় একযোগে ওরাল কলেরা টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও মিরকাদিম পৌরসভায় মোট ৬৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া এক বছর বয়সের ঊর্ধ্বে সকল জনগোষ্ঠীকে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে ২১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। প্রথম ডোজ গ্রহণের ১৪ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে এবং দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলেরা প্রতিরোধে টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শুধু টিকা গ্রহণই যথেষ্ট নয়। নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবার প্রস্তুত ও গ্রহণের আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া এবং সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।

তারা জানান, টিকা গ্রহণের জন্য vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা