ছবি: সান নিউজ
সারাদেশ

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক ৪।

গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর ৪২ বডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, গত ১৩ আগস্ট দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২বিজিবি, দিনাজপুর র‌্যাব-১৩ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪ জনকে আটক করা হয়।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৩টি কাচের জারে আনুমানিক ৫ কেজি ৭শ’ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার, দু’টি মোটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. মোখলেছুর রহমানের পুত্র মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর শহরের ছোট গুড়গোলা মহল্লার শহিদুল ইসলামের পুত্র মো. সালাউদ্দিন সান্জু (৪১), জেলার ফুলবাড়ী উপজেলার খেতদিঘী গ্রামের আব্দুল মজিদের পুত্র মো. আনিছুর রহমান (৫৫) এবং জেলার বিরামপুর উপজেলার কুন্দনহাট গ্রামের মোবারক আলীর পুত্র মো. উজ্জল আলী (৫৪)।

বিজিবি’র সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বলে স্বীকার করেছে। এরআগে তারা বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উদ্ধার সাপের বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে বিজিবি’র সূত্র নিশ্চিত করেন।

বিজিবি জানায়, উদ্ধার সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

আটকদের গত ১৩ আগস্ট উদ্ধার মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়েছে। এ সংক্রান্ত তথ্য শুক্রবার রাতে হাবিপ্রবি কর্তৃপক্ষ বিজিবিসহ যৌথ বাহিনী অভিযান টীমকে পত্রের মাধ্যমে অবগত করেন। ফলে উদ্ধার আলামত সাপের বিষ এবং মূল্যবান সম্পদ বিদেশে পাচারে প্রস্তুতির বিষয় নিশ্চিত হয়ে। বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদকর্মীদের গতকাল শুক্রবার রাতে অবহিত করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বাসস’কে বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যে কোন অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে।

জেলার চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক মো. মাহামুদুন নবী জানান,আজ শুক্রবার রাতে দিনাজপুর হাবিপ্রবি থেকে যৌথ বাহিনীর অভিযান উদ্ধার আলামত পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে উদ্ধার আলামত সাপের বিষ হিসেবে নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার রাতে বিজিবি’র পক্ষ হতে গ্রেপ্তার ৪ জন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার গ্রেপ্তার ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করা হবে। বিচারক আসামিদের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে এই চক্রের গড ফাদারদের গ্রেপ্তারসহ আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি বলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা