ছবি: সান নিউজ
সারাদেশ

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।

প্রেমিকের সঙ্গে বিয়ে বসতে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। এই ঘটনায় প্রেমিক হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদারকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের ভাই মেহেদী মোল্লা। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

পুলিশ ও নিহতের পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সিডি খান ইউনিয়নের চরদৌলত খান গ্রামের শাজাহান শিকদারের ছেলে রেজাউল শিকদারের স্ত্রী, তিন সন্তানের জননী নিহত তানিয়া আক্তার উপজেলার সাহেবরামপুর বাজারের হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদেরর দোকানে প্রায় দুই বছর পূর্বে সিঙ্গারা পুরি খেতে গিয়ে তাদের পরিচয় হয়। সম্প্রতি হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদার ওই গৃহবধুর সাথে দেখা করতে আসলে স্থানীয় লোকজন তাকে মারধোর করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেমিক মিলন হাওলাদার।

গত মঙ্গলবার বিকেলে নিহত ওই গৃহবধু বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড় হন। পরে ওই দিন রাতে কেবা-কাহারা একটি ইজি বাইকে করে সিডি খান ইউনিয়নের ঢাকীকান্দি গ্রামে নিহত গৃহবধু তানিয়া আক্তারের বাবার বাড়ি সামনে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতী হলে ওই গৃহবধুকে ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

নিহত তানিয়া আক্তার সড়ক দূর্ঘটনায় মারা গেছেন ভেবে তার পরিবার স্বামীর বাড়িতে বুধবার দুপুরে তাকে দাফন করে দেন। তবে প্রেমিকের সঙ্গে বিয়ে বসতে রাজি না হওয়ায় তিন সন্তানের জননীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার।

অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের বাড়ির সামেন বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। অপরদিকে ওই গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত তানিয়ার ভাই থানায় অভিযোগকারী মেহেদী মোল্লা ও নিহতের স্বামী রেজাউল শিকদার বলেন, তানিয়াকে তার প্রেমিক হোটেল ব্যবসায়ী মিলন হাওলাদার হত্যা করেছে। কারন তার সাথে তানিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এবং মিলনকে বিয়ে করার জন্য তানিয়াকে দীর্ঘদিন যাবৎ চাপ দিতেছে। মিলন বর্তমানে পলাতক রয়েছে।

অভিযুক্ত মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, গৃহবধু তানিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা