ছবি: সান নিউজ
সারাদেশ

কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি 

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারধর ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী (৭৯) বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি থানাধীন কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা আঃ গনি বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারীর সাথে একই এলাকার নাদিরা সুলতানা (৩৫), আরিফুল ইসলাম বাবু বেপারী (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও হান্নান মিয়ার (৬৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের বিষয়ে মাদারীপুর বিজ্ঞ দেওয়ানী আদালতে একটি মামলা (নং-৯৬/১১) বর্তমানে বিচারাধীন রয়েছে।

​ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে আব্দুল মান্নান বেপারীর বসতবাড়ির সামনের ডোবা দিয়ে একটি গাছের গুঁড়ি ভেসে যাওয়ার সময় তাদের গৃহপরিচারিকা মঞ্জিলা বেগম সেটি তোলার চেষ্টা করেন। এ সময় বিবাদীরা ঘটনাস্থলে এসে মঞ্জিলা বেগমের ওপর চড়াও হয়। এসময় প্রতিবাদ করলে তার উপর অতর্কিত হামলা করে আহত করে।

মঞ্জিলা বেগমের ডাক-চিৎকারে পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এসময় মান্নান বেপারীর পরিবারের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পরিবারটিকে জীবননাশের হুমকি এবং মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখিয়ে স্থান ত্যাগ করে।
এ বিষয়ে অভিযুক্ত নাদিরা সুলতানার মা ফাহিমা বেগম বলেন, জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান আছে, আদালত যে রায় দিবে আমরা সেটা মেনে নেবো।

​কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা