সারাদেশ

রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালের চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আছাদুর রহমান রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আ. রশিদ শেখের ছেলে মো. আছাদুর রহমান একই গ্রামের বাসিন্দা মৃত মফেল শেখের ছেলে ইসমাইল শেখ (৫৭) ও তার ছেলে মো. মোতালেব শেখসহ অজ্ঞাত ২/৩ জন জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। গত ১৪ জুলাই সন্ধ্যা আনুমান পৌনে ৭ টার সময় চাঁদপুর গ্রামের ১ নম্বর অভিযুক্তের বসতবাড়ির সামনে রাস্তার উপর অভিযুক্তরা তাকে পথরোধ করেন। ওই সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। ভুক্তভোগী আছাদুর রহমান ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত ইসমাইলের কাছে জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার করেন।

রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের কাছে জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান। তবে তিনি বলেন লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা