ছবি: সান নিউজ
সারাদেশ

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গজারিয়া থানার চরবাউশিয়া এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে একটি অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তারা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. শামীম সৌরভ (৩২) ও বরগুনার আমতলীর মো. শাকিব @ শাকিল (২৪), হাবিবুর ও কাশেম ঢালী।

পুলিশ জানায়, তাদের কাছে পুলিশের কাজে ব্যবহৃত সরঞ্জামের অনুরূপ একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি পাওয়া যায়। প্রথমে তারা নিজেদের পুলিশ সদস্য দাবি করলেও পরিচয়পত্র দেখাতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশাচালকদের ফাঁদে ফেলে অটোরিকশা চুরির কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে চোরাই অটোরিকশা ক্রয়ের অভিযোগে মো. হাবিবুর (৪০)কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী টঙ্গীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ মো. কাশেম ঢালী (৫০)কে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ভুয়া ডিবি পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত একটি আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চোরাই অটোরিকশা ও পুলিশ পরিচয় দেওয়ার কাজে ব্যবহৃত হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা