ছবি: সান নিউজ
সারাদেশ

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

খাগড়াছড়ি প্রতিনিধি

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

গতকাল মধ্যরাতে টানা তিনঘন্টা মেঘ বিস্ফোরণ (Cloudburst) ঘটনার ফলে নিচু এলাকা তলিয়ে গেছে।

মধ্যরাতে টানা তিনঘন্টা ভারীবর্ষণের ফলে খাগড়াছড়ির সদর উপজেলা ও পৌর এলাকায় আকষ্মিক জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সরেজমিনে পরিদর্শনে ছুটে যান জেলা প্রশাসক আনোয়ার সাদাত। তিনি সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এছাড়া তিনি তাদের আশ্রয় ও তাৎক্ষণিক ভাবে খাবার এবং ত্রাণ সামগ্রীর ব্যবস্হা করেন।

এদিকে জেলার দীঘিনালা উপজেলার কবাখালী, বোয়ালখালী এবং মেরুং এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে শত শত পর্যটক, পরে বিকল্প সড়ক ব্যবহার করে পর্যটকদের যাতায়াতের ব্যবস্হা করে দেয়া হয়।

ক্লাউডবার্স্ট (Cloudburst) যা সাধারণত কোনো ছোট ভৌগোলিক এলাকায় (প্রায় ২০-৩০ বর্গকিলোমিটার) এক ঘণ্টায় ১০০ মিলিমিটার (৪ ইঞ্চি) বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণ বলা হয়। এটি কোনো মেঘের আকস্মিক ফেটে যাওয়া নয়, বরং আকস্মিক ও তীব্র বৃষ্টিপাতের একটি চরম রূপ। খাগড়াছড়িতে এ সময় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, রেডক্রিসেন্ট সদস্যরা,গনমাধ্যমকর্মী প্রমূখ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা