সারাদেশ

নারায়ণগঞ্জের সাত খুনের দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির ৩টি মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিনের আদালতে সাক্ষীদের এ সাক্ষ্যগ্রহণ করা হয়।

এ সময় কাঠগড়ায় আসামী নূর হোসেন, মো. আলি, জামাল ও সেলিম উপস্থিত ছিলেন। এ ছাড়া নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহজালাল বাদলসহ জামিনে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. (এপিপি) জেসমিন আহমেদ বলেন, সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুর জেলার কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। সাক্ষ্যগ্রহণের সময় আদালত পাড়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, এদিন আদালতে ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজির একটি ও অস্ত্র ২টি মামলায় নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ব্রাঞ্চ সহকারী জাহাঙ্গীর হোসেন সরকার জানান, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় বুধবার চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আগামী ১২ নভেম্বর।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সকাল ১১টার দিকে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে পুনরায় গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যার দায়ে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এরপর থেকে নূর হোসেন কারাগারে বন্দি রয়েছেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা