সারাদেশ

টঙ্গীতে ৩০ বোতল ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে ৪৪ নম্বর ওয়ার্ড যুবলীগের (সভাপতি পদপ্রার্থী) নেতা নাজমুল হক (৩৪) কে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আটক নাজমুল নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবত গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, নাজমুল দীর্ঘদিন যাবত এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহা ফরিদ ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মরকুন এলাকা থেকে ফেনসিডিল বিক্রির সময় নাজমুলকে হাতেনাতে আটক করে। তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই সৌন্দর্য ও গ্ল্...

মা হারালেন রানি মুখার্জি

মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার দুপুরে মারা গেছেন তার মা...

স্কালোনির নতুন চুক্তি নিয়ে আর্জেন্টিনায় আলোচনা

অভূতপূর্ব সাফল্যের পরও নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর্জ...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা