সারাদেশ

ট্রাক চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালিতে আলুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক কর্মী। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কুষ্টিয়া - রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাদশা ( ৪৮)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। এছাড়াও তিনি কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার আল-মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতি ছিলেন। আর আহত কর্মীর নাম মুফতি খাইরুল বাশার।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে একজন আরোহীসহ বাদশা কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়ি খোকসাতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালীর সদকী ইউনিয়নের ফুলতলা এলাকায় বাদশা ট্রাকটিকে ওভার টেক করতে গিয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। একে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সহযোগী মুফতি খাইরুল বাশার।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাজী সাইফুল বলেন, নিজ দলের প্রার্থীর সঙ্গে খোকসায় দেখা করতে যাচ্ছিলেন বাদশা ও তার এক কর্মী। পথিমধ্যে আলো বোঝায় ট্রাকটিকে ওভারটেক করার সময় সড়কের ওপর ছিটকে পড়ে যায়। তখন ট্রাকটি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার খাঁন বলেন, দুর্ঘটনা কিছুক্ষণ আগে বাদশার সঙ্গে কথা হয়েছিল। তিনি দেখা করে কিছু বলতে চেয়েছিলেন। পরে শুনতে পাই বাদশা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ট্রাকের টাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা