সারাদেশ

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি, ইউপি সদস্যের ছেলে কারাগারে

গিয়াস রনি, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে আসামি নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আফসানা ইসলাম রুমি তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ২০২৩ সালের ৬ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

কারাগারে পাঠানো আসামি মো. শাহাদাত হোসেন (৩৬)। তিনি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে এবং একই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ভুক্তভোগী বিমান কর্মকর্তা সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাস ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালান। একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত আসামি রুবেল (২৮), জাহাঙ্গীর আলম (৩৮), মো. হারুন (৩৫), খুরশিদ আলম (৬০) ও মো. মোশারফ হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের ভাষ্যমতে শাহাদাতকে ওই ডাকাতি মামলায় চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি করা হয়। শাহাদাতের বাড়িতে মিটিং করে বিমান কর্মকর্তা বাবুলের বাড়িতে ডাকাতি করা হয়। ওই সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এ মামলায় ১৪ জন চার্জশিটভুক্ত আসামি রয়েছে।

বাদী পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিচারক মামলার শুনানি শেষে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করেন। তার বিরুদ্ধে এ ছাড়া চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনের মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা