ছবি: সান নিউজ
সারাদেশ

গুণগতমান বজায় রেখে সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত সমাপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে তথ্য সচিব এ নির্দেশনা দেন।

তিনি বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকার বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প সমাপ্ত করতে হবে।

পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণ কাজে সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন, রাষ্ট্রের পক্ষে বারবার এ ধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এ বিবেচনায় যে কোনো মূল্যে প্রকল্পের প্রতিটি অর্থ সর্বোচ্চ জবাবদিহি ও স্বচ্ছতার সঙ্গে কাজে লাগাতে হবে। সিলেট অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় তিনি ভবন নির্মাণে সিসমিক ডিজাইনের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন।

উল্লেখ্য, গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ বাস্তবায়িত হচ্ছে।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্ম সচিব মাহফুজা আখতার, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে তথ্য সচিব টিলাগড়ে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা