ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরের ৩টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

এসআর শফিক স্বপন, মাদারীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাদারীপুরের তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বিভিন্ন কারণে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। এই ঘোষণাটি বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যায়ক্রমে দেওয়া হয়। শনিবার ছিল মাদারীপুর-৩ আসনের যাচাই-বাছাই ও জেলার শেষদিন।

নির্বাচন অফিস সূত্র জানায়, মাদারীপুর-৩ আসনে ৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত আমিনুল ইসলাম-এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মাদারীপুর-১ আসনে ১১ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান এর মনোনয়ন বাতিল হয়েছে, বাকি ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মাদারীপুর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও রেয়াজুল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়েছে, বাকি ৮ প্রার্থী বৈধ।

বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফেরত নিতে চাইলে আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মকর্তা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা