ছবি: সংগৃহীত
অপরাধ

ডিবি পরিচয়ে মাইক্রোবাস ডাকাতি, আটক ৪ জন

এসআর শফিক স্বপন, মাদারীপুর

মাদারীপুরে ডিবি পরিচয় দিয়ে মাইক্রোবাস ডাকাতির অভিযোগে চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শিবচর থানা পুলিশ ভুয়া নামপ্লেট যুক্ত ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকারও উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টার সময় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাউদ্দিন কাদের এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদারীপুর জেলার শিবচরের যাদুয়ারচর এলাকায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র গত ২১ নভেম্বর রাত ১টা ২০ মিনিটে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে খেলনা পিস্তল, ওয়্যারলেস সেট ও হ্যান্ডকাপ ব্যবহার করে ভুক্তভোগী সোলাইমান মিয়া নামক এক মাইক্রোবাস চালকের কাছ থেকে তার মালিকানাধীন টিআরএক্স হাইএক্স মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৬-০৭৭২) ডাকাতি করে।

সূত্র জানায়, ঢাকা থেকে গাড়ি মেরামত শেষে শিবচরের শেখপুর এলাকায় পৌঁছানোর আগেই অজ্ঞাত ১০-১২ জন যাদুয়ারচর এলাকায় গাড়ি দিয়ে রাস্তা অবরোধ করে। তারা ডিবি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে যাত্রীদের মোবাইল ফোন নিয়ে জিজ্ঞাসাবাদ এবং গাড়িতে চোখ-মুখ বেঁধে তুলে নেন। পরে ভুক্তভোগী ও যাত্রীদের পাঁচ্চর এলাকায় ফেলে দিয়ে মারধর করা হয়। পরে সোলাইমান শিবচর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।

মাদারীপুর জেলা পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি টিম ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে কুমিল্লা, সাভার ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশ অভিযানে চারজন ডাকাতকে গ্রেপ্তার করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় ডাকাতি হওয়া ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া নামপ্লেটসহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

আল-আমিন (৩৬), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নতুন বাজার ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে।

পারভেজ হোসেন (৩০), ঢাকা জেলার সাভার থানার তেঁতুলতলা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের ছেলে।

জাকির ইসলাম (২৩), নীলফামারী জেলার ডোমার থানার পাঙ্গা মটুকপুর আদর্শ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মোঃ সবুজ হোসেন (৩৪), যশোর জেলার কোতোয়ালি থানার চুয়াডামনকাঠি ইউনিয়নের খিতিবদিহা গ্রামের মাওদি ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে তারা সর্বদা সচেষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত গাড়ির মালিক সোলাইমান বলেন, “ডাকাতরা আমাকে মারধর করেছে। রেজাউল স্যার ও কাশেম স্যার আমাকে অনেক সাহায্য করেছেন। ডাকাতদল আমাকে চোখ-মুখ বেঁধে পাঁচ্চর এক্সপ্রেসওয়ের পাশে ফেলে দিয়েছে।”

সংবাদ সম্মেলনে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা