ছবি: সান নিউজ
সারাদেশ

সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন কুদরতে খোদা সবুজ

কুষ্টিয়া প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের দশম সংবাদভিত্তিক নিউজ চ্যানেল স্টার নিউজ-এর কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিরা তাঁর হাতে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া (মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয়) থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি প্রমুখ।

এর আগে সাংবাদিক কুদরতে খোদা সবুজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএসসিআরপি) এবং অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্কিনকেয়ার মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড–২০২৪’ লাভ করেন।

এছাড়াও ২০২২ সালে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর তত্ত্বাবধানে এবং এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় তিন মাসব্যাপী স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ অর্জন করেন তিনি। একই বছরে আর্থ জার্নালিজম নেটওয়ার্কের সহায়তায় এবং ডেটাফুল-এর আয়োজনে জলবায়ুবিষয়ক রিপোর্টিংয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।

২০২২ সালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর আয়োজনে ভূমি অধিকার, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ সংরক্ষণে মিডিয়ার ভূমিকা বিষয়ে তিন দিনব্যাপী সাংবাদিক ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করেন তিনি।
২০২৪ সালে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং এমআরডিআই-এর আয়োজনে জনস্বার্থবিষয়ক সাংবাদিকতায় মেন্টরশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন।

এছাড়া ২০২৩ সালে ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন) ও সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজ (সিএপিএস)-এর আয়োজনে পরিবেশগত সাংবাদিকতায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নেন। ২০২২ সালে মেটা জার্নালিজম প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের আয়োজনে ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০২১ সালে সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন ফর বাংলাদেশ, সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এবং ফেসবুক জার্নালিজম প্রজেক্টের আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন তিনি।

প্রায় দেড় দশকের সাংবাদিকতা জীবনে কুদরতে খোদা সবুজ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। বর্তমানে তিনি সংবাদভিত্তিক নিউজ চ্যানেল স্টার নিউজ-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা