ছবি: সান নিউজ
রাজনীতি

উলিপুরে সাংবাদিকদের সাথে এনসিপি মনোনীত প্রার্থীর মতবিনিময়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

নির্বাচিত হই বা না হই, আমার সামাজিক, উন্নয়নমূলক এবং মানবিক কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী চলমান থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জি. মো. আবু সাঈদ জনী।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উলিপুর আনছারী আইটির হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আপনারা জানেন, আমি বিগত আড়াই যুগেরও বেশী সময় ছাত্র জীবন থেকে শুরু করে বিএনপির রাজনীতি করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। বিএনপি করার কারণে ফ্যাসিস্ট সরকারের সময় জেল, জুলুম, রিমান্ড ও হুমকি শিকার হয়েছি। এনসিপি একটি তরুণদের দল, আর তরুণরাই বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণরা লড়ে যায় দেশ এবং দেশের মানুষের জন্য। আশা রাখি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুরবাসী আমাকে "শাপলা কলি" মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে।

সাম্য ও মানবিক উলিপুর উপহার দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ সময় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ, জেলা এনসিপির সদস্য ও উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাখাওয়াত হোসাইন ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা