ছবি: সান নিউজ
রাজনীতি

মুন্সীগঞ্জ-৩: মনোনয়ন পরিবর্তন চেয়ে লাগাতার কর্মসূচি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে লাগাতার মশাল মিছিল চলছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকা থেকে এ মশাল মিছিল করে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের থানারপুল এলাকার দলীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল বের করে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ৫ বারের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিনের সমর্থক তৃণমূল নেতাকর্মীরা।

তারা প্রথমে শহরের জুবলী রোড ও পুরাতন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয় মশাল মিছিল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার, শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।

এতে ওইদিন রাত থেকে মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতাকর্মীদের সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড, মশাল মিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশ ও জেলা বিএনপির সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা