রাজনীতি

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত মনোনয়ন প্রত্যাহার ও মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সদর উপজেলা, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা এবং মীরকাদিম পৌরসভা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের প্রায় ৭৪ জন সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তারা দাবি জানান—মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য।

জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান, সদর ও গজারিয়া উপজেলা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের স্বাক্ষরযুক্ত প্রার্থী প্রত্যাহারের দাবি এবং মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি দলের মনোনয়ন ঘোষণা করেন। এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, এ. কে. এম. ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সাবেক ভিপি শাহীন মিয়াসহ দুই উপজেলা ও দুই পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা