ছবি: সংগৃহীত
রাজনীতি

নবম দফায় বিএনপির অবরোধ শুরু

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

আরও পড়ুন: আরও ৬০৫ জন শনাক্ত, মৃত্যু ১

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬ টা থেকে এ অবরোধ শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬ টা পর্যন্ত।

এদিকে এ কর্মসূচির আগের রাতে মাত্র ২৭ মিনিটের ব্যবধানে রাজধানীতে ৩ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সায়েদাবাদ, গাবতলী ও আগারগাঁওয়ে পৃথক ঘটনায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুবির ৪ আবাসিক হলে ফাটল

অবরোধ সমর্থনে শনিবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যায় আগারগাঁও এলাকায় এ মশাল মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ডাক দেন তিনি।

আরও পড়ুন: বিএনপির ২ নেতা বহিষ্কার

রিজভী বলেন, সরকার পদত্যাগের একদফা, ঘোষিত তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সকাল ৬ টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করবেন।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ চলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা