ছবি: সংগৃহীত
রাজনীতি

ভোলায় ২০ প্রার্থীর মনোনয়ন জমা 

ভোলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ভোলায় উৎসবমুখ পরিবেশে মনোনয়পত্র দাখিল করেছেন ২০ প্রার্থী।

আরও পড়ুন: অংশ নিচ্ছে না ১৪টি দল

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা স্ব স্ব রির্টানিং অফিসার ও সহকারি রির্টানিং অফিসারের দপ্তরে মনোনয়পত্র জমা দিয়েছেন।

প্রার্থীদের মধ্যে রয়েছে- ভোলা সদর আসনে ৪ জন, ভোলা-২ আসনে ৬ জন, ভোলা-৩ আসনে ৫ জন ও ভোলা-৪ আসনে ৫ জন।

ভোলা-১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মোহাম্মদ শাজাহান মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, ও স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন: বাগেরহাটে আ’লীগের ৪ প্রার্থীর মনোনয়ন জমা

ভোলা-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মিজানুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু, জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত প্রার্থী মো. গজনবী, বাংলাদেশ সম্মিলিত জাতীয় জোট (কংগ্রেস পার্টি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী শাহেন শাহ মো. শামছুদ্দিন মিয়া।

ভোলা-৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ফারজানা চৌধুরী, মো. জসিম উদ্দিন ও মোহাম্মদ আলমগীর হ্যালো।

আরও পড়ুন: যশোর-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

ভোলা-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন, তৃণমূল বিএনপির মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টির মোহাম্মদ মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ।

ভোলার জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আরিফুজ্জামার এ তথ্য নিশ্চিত বলেন, সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে চলে সেদিকে বাড়তি নজরদারি থাকবে।

আরও পড়ুন: নোয়াখালীর ৬ আসনে ৫৫ মনোনয়ন জমা

এর আগে তিনি জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ২৪ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে আ’লীগ থেকে ৮ টি, স্বতন্ত্র ৫ টি, জাতীয় পার্টি ৩ টি, বাংলাদেশ কংগ্রেস একটি, তৃনমূল বিএনপি থেকে একটি ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে এক প্রার্থী।

মনোনয়নপত্র জমা দানের আগে প্রার্থীরা দোয়া ও মোনাজাত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রতিক্রিয়া হিসেবে বিজয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন প্রার্থীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা