পিরোজপুরে চীনা নাগরিক  খুন
সারাদেশ

পিরোজপুরে ছিনতাইকারীর হাতে চীনা নাগরিক খুন

নিজস্ব প্রতিবেদক :

পিরোজপুরে লাও ফান (৫৮) নামে এক চীনা নাগরিক খুন হয়েছেন। এ খুনের ঘটনায় সিরাজ শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত লাওফান পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেডের সাব-কনট্রাক্টর ছিলেন।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার কুমিরমারা গ্রামে নির্মাণাধীন বেকুটিয়া সেতু এলাকায় লাও ফান ছুরিকাঘাতে জখম হন। সদর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। এরপর রাত দুইটার দিকে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকা থেকে সিরাজকে আটক করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজাপুর-নৈকাঠি-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের কচা নদীর ওপর চীন সরকারের আর্থিক অনুদানে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ চলছে। পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাও ফান থাকতেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাও ফান ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক দুর্বৃত্ত লাও ফানের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় লাও ফানের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়।

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই লাও ফানের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

চীনা শ্রমিকদের দোভাষী মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি মাসের ৭ তারিখ শ্রমিকদের বেতন দেয়া হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাও ফান বাসা থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে দুই থেকে আড়াই লাখ টাকা ছিল। এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করে এক দুর্বৃত্ত। সন্দেহ করা হচ্ছে স্থানীয় কোনো জানাশোনা ব্যক্তি এ ঘটনায় জড়িত।

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাঝি বলেন, সিরাজ শেখের বিরুদ্ধে মাদক ব্যবসা ও নারী নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, রাতে অভিযান চালিয়ে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার একটি বসতবাড়ির বাগান থেকে সিরাজ শেখকে আটক করা হয়েছে। সিরাজ শেখ যে লাও ফানকে ছুরিকাঘাত করেছে তা স্থানীয় এক নারী দেখেছেন।

সিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা