সারাদেশ

সারাদেশের ন্যায় যশোরেও ধর্ষণের প্রতিবাদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে যশোরের রাজপথে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে শহরের গাড়ীখানা রোডে জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে মানববন্ধন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এর আগে দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদী ছাত্র সমাজের ব্যানারে ধর্ষণবিরোধী প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করা হয়।

হঠাৎ সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠেছে। যার ঢেউ গিয়ে পড়েছে রাজপথে। এরইমধ্যে যশোর সম্মিলিত সাংষ্কৃতিক জোট, যশোর মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাজপথে কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচি থেকে ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে জাসদের ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পী, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

মানববন্ধন থেকে সারাদেশের ধর্ষণের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

দুপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের দায় রাষ্ট্র এড়াতে পারে না। অতীতে এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে বার বার এমন ঘটনা ঘটতো না।

সান নিউজ/ডিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা