সারাদেশ

অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে। এটি বন্ধ করতে আবারও প্রশাসনকে কঠোর নির্দেশ দিবো।

মন্ত্রী বুধবার (৭ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেছেন।

এর আগে বিকাল ৩টার দিকে তিনি নগরীর মানিক পীর টিলায় বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত ও কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কামরানের ছেলে ডাক্তার আরমান আহমদ শিপলুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা