সারাদেশ

এক ঘন্টার প্রতিকী দায়িত্বে বরগুনার একাদশ শ্রেণীর ছাত্রী রাইমু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাইমু জামান। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের কাছ থেকে এক ঘন্টার জন্য প্রতীকি বিভাগীয় কমিমনারের দায়িত্ব গ্রহণ শেষে আলোচনা সভায় এ কথা বলেন রাইমু।

রাইমু জামান আরও বলেন, গত একমাসে ৩৩টির বেশী ধর্ষণ, নারী এবং কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন কন্যা হিসেবে এদেশের লাখো কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সমাজ। যেখানে হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোন কিশোরীকে ধর্ষণের শিকার হতে হবে না। যেখানে শান্তা কিংবা তৃপ্তির মত কোন কিশোরীকে ধর্ষণের শিকার হয়ে আর বেছে নিতে হবে না আত্মহত্যার পথ।

তিনি বলেন, বরিশাল বিভাগের প্রতীকি বিভাগীয় কমিশনার হিসেবে আমি সুপারিশ করছি, বরিশাল বিভাগের সকল কন্যা শিশুদের ইজ্জক এবং জান-মাল রক্ষায় সকল জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা ভিত্তিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কন্যা মিশু নিরাপত্তা বাস্তবায়ন কমিটি গঠন করা হােক। ইতিমধ্যে ধর্ষিত কিশোরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হােক। একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত বরিশাল গড়ে তোলা হােক। যেটি সমগ্র দেশের জন্য রোল মডেল হবে।

প্রতীকি এই কর্মকর্তা মনে করেন, ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে দাড়িয়ে যে সমস্যাগুলোর সম্মুখিন হতে হয় অনলাইন বিত্তিক সাইবার বুলিং। এরমাধ্যমে নারীরা চরম নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এখনো বাংলাদেশের অধিকাংশ কিশোরীরা জানে না ডিজিটাল নিরাপত্তা আইন সর্ম্পকে। তারা জানে না (১০৯২) হটলাইন সর্ম্পকে। তারা যোগাযোগ করতে পারছে না বিটিআরসিতে। আমি চাই বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের নের্তৃত্বে কিশোরী নিরাপত্তায় সাইবার টিম গঠন করে তোলা হোক।

একজন কন্যা শিশু সামাজিকভাবে শারীরীক গঠন, আকার, বেড়ে ওঠা, পারিবারিক অবস্থান বিবেচনায় বুলিংয়ের শিকার হচ্ছেন। যে কারনে তার পরিবার অনেকটা বাধ্য হয়ে বাল বিয়ের ব্যবস্থা করছেন। আমি চাই সকল ধরনের বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একটি নারী বান্ধব বরিশাল গড়ে তোলা হবে।

নারী বান্ধব সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে পরিবার থেকে। সর্বোপরি নারী বা পুরুষ নয় একজন মানুষ হিসেবে আমরা যেন সমাজে বাঁচতে পারি সেই ব্যবস্থা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহবান থাকবে সমাজের কন্যা শিশুদের অবাধ মুক্তি, নারী নির্যাতনমুক্ত এবং নারী বান্ধব একটি পরিবেশ গড়ে্ উঠুক। সকলে একত্রিত হয়ে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যাশা করি।

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন। দ্বায়িত্ব গ্রহণের পর তাকে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, এতি অত্যান্ত আশাব্যঞ্জক। নারীরা এখনো সমাজে-রাষ্ট্রে নানাভাবে নির্যাতন এবঙ বঞ্চনার শিকার হচ্ছেন। সেই প্রেক্ষাপটে রাইমু জামানের বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব গ্রহণ অন্যান্য কিশোরীদের ক্ষমতায়ন উৎসাহিত করবে। তিনি মনে করেন, নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠায় সমঅধিকার চর্চাটা পরিবার থেকে শুরু করতে হবে।

প্রসঙ্গত, রাইমু জামান উপকূলীয় জেলা বরগুনার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা