সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতীকী বিবস্ত্র মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে হাফ প্যান্ট ও সেন্ডো গেঞ্জি পড়ে প্রতীক বিবস্ত্র মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিগত ৪ বছরের মধ্যে ক্যাম্পাসে এবারই প্রথম প্রকাশ্য কোন কর্মসূচী পালন করলো ছাত্রদল।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে 'সারা দেশে ধর্ষণ,বিচারে কেন প্রহসন! বিবস্ত্র আমার বোন, পোষাকের নেই প্রয়োজন, বস্ত্র নিবি আমার নে, আমার বোনকে ছেড়ে দে, ভোটটা নিলা অন্তরালে, বস্ত্র কেনো প্রকাশ্যে ইত্যাদি স্লোগান সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন তারা।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঠানো এক প্রেস বিবৃতিতে বলা হয়, "সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী ও তার সহযোগী কর্তৃক কুমিল্লার এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত প্রতীক বিবস্ত্র মানববন্ধন। বিবস্ত্র এবং ধর্ষিত বোনের প্রতি সমবেদনা এবং বাংলাদেশের বিবস্ত্র রূপ জনগণের কাছে ফুটিয়ে তুলতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।"

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদের সভাপতি মোঃ রেজা শরীফ বলেন, "বাংলাদেশের এখন বিবস্ত্ররূপে আছে। আমার দেশের মা-বোনদের ইজ্জত হনন করা হচ্ছে।বাংলাদেশের বিবস্ত্ররূপ তুলে ধরার জন্য এবং ধর্ষণ ও ধর্ষকের প্রতিবাদে আমরা আজ প্রতীকী বিবস্ত্ররূপে এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই দেশের যেসকল জায়গায় ধর্ষণ হয়েছে সে সকল ধর্ষকের অতি দ্রুত আইনের আওতায় এনে এদের বিচার করতে হবে এবং ধর্ষনের শাস্তি মৃত্যদন্ড কার্যকর করতে হবে।"

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা