সারাদেশ

বিভাগীয় ক‌মিশনার হলেন একাদশ শ্রেণির ছাত্রী রাইমু !

নিজস্ব প্রতিবেদক :

বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান এক ঘণ্টার জন্য হলেন বরিশালের বিভাগীয় কমিশনার। প্রতীকী দায়িত্ব নিয়েই বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। সে প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (০৬ অ‌ক্টোবর) বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীনস্ত সবাই। ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেওয়া হয় তাকে।

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এমন এই আয়োজনের। পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা। আর স্বপ্নের কথা তুলে ধরেন এক ঘণ্টার কমিশনার রাইমু ।

রাইমু আবৃত্তি ক‌রেন, ‘আমি সেই কন্যা আমিই সেই নারী, সাহায্য সহযোগিতায় আমি সব পারি, সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নব দিগন্ত.. .. ..। নারীবান্ধব বরিশাল বিভাগ গড়ে তুলতে রাইমু তুলে ধরেন নানা সুপারিশমালা।

এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার ড. অ‌মিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। তবে এজন্য প্রথমত পরিবার, এবং সমাজকেই দায়িত্ব নিতে হবে- সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়ে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা