সারাদেশ

৮০ শতাংশ জনগণের সুরক্ষাকবচ মাস্ক : বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা প্রতিরোধে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারই সবচেয়ে বড় টিকা; যতক্ষণ না অনুমোদিত টিকা না আসে। একটি মাস্ক প্রায় ৮০ শতাংশ জনগণকে সুরক্ষা দিবে। মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে কোভিড- ১৯ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

শাহাবুদ্দিন খান আরও বলেন, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মানুষ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে, বাকিদের সুরক্ষা সহজ। পরিবহন সেক্টরের প্রত্যেকে একেকজন যোদ্ধা; সৈনিক হিসেবে নিজেকে সুস্থ রেখে যাত্রীদের দূরত্ব-মাস্ক নিশ্চিত করার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখতে পারেন। মনে রাখতে হবে আপনি আক্রান্ত হলে পরিবারসহ আরও পাঁচজন আক্রান্ত হবে। পর্যায়ক্রমে সবাই আক্রান্ত হবে। তাই এ যুদ্ধ শুধু একার বিষয় নয়, সবার অংশ নিতে হবে। নয়তো অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, দেশ পিছিয়ে যাবে।

তিনি আরও বলেন, পরিবহন সেক্টর চাইলে দেশের বৃহৎ অংশ সুরক্ষিত রাখতে পারে। সুতরাং মাস্ক সঠিক ভাবে নিজে পড়তে হবে যাত্রীদেরকে মাস্ক পড়িয়ে গাড়িতে উঠাতে হবে।

যাত্রীসেবা নিশ্চিত করতে পুলিশ -পরিবহনে কর্তৃপক্ষের মাঝে একটা নিবিড় জনকল্যাণকর সম্পর্ক থাকবে। কল্যাণের নামে অগ্রহণযোগ্য কোন চাঁদা বা অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। আপনাদের আরও নির্ভেজাল পুলিশি সেবা দিতে আমরা বিভিন্ন পদক্ষেপ চলমান রেখেছি।

যাবতীয় অনিয়ম বন্ধে আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে। সত্যিকারের আস্থার পুলিশি সেবার বাইরে কোন আধিপত্য চলবে না। কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে আমাকে জানাবেন। যে কোন ঘটনা ঘটার সাথে সাথে আমাদের গোপনে বা প্রকাশ্যে জানাবেন। সবাই এক হয়ে কাজ করার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে একটি নিরাপদ পরিবহন সেবা উপহার দেয়া সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার মোঃ আনিস, উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, জাহাঙ্গীর হোসেন মল্লিক, খাইরুল আলম, খান মুহাম্মদ আবু নাসের, মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আকরামুল হাসান প্রমূখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা