সারাদেশ

ঝালকাঠিতে অসহায় এক বৃদ্ধকে সবজির দোকান করে দিলেন যুবলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির কর্মহীন হয়ে পড়া অসহায় এক পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশে দাড়িয়েছেন শহরের যুবলীগ নেতা আলোকিত সেই সবির হোসেন। কর্মহীন শ্বশুর ও জামাতাকে কিনে দেয়া হয়েছে সবজি বোঝাই ভ্যানগাড়ি। আর তা ঘুরে ঘুরে বিক্রি করে এখন থেকে চলবে অসহায় পরিবারটির জীবন-জীবিকা। একের পর এক মানবিক কাজ করে আলোচনায় আছেন তিনি।

ঝালকাঠির উপজেলার বাসন্ডা ইউনিয়নের বাড়ইগাতি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ মোবাক্ষের মীরের দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়ে বৃদ্ধ স্ত্রীকে নিয়ে সীমাহীন দারিদ্রতার সাথে দিন কাটছিল। বৃদ্ধের অপর দুই ছেলে-মেয়েরও আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের কাছ থেকে কোন সাহায্য জোটেনি। ফলে চরম অনটনে দিশেহারা হয়ে পড়ে এ পরিবারটি। আর তখনই অসহায় পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঝালকাঠির সমাজ সেবক ও যুবলীগ নেতা ছবির হোসেন। শ্বশুর ও জামাতার জন্য সবজি ব্যবসার ব্যবস্থা করে দেন । ৫০ হাজার টাকা খরচ করে একটি তরকারী বোঝাই ভ্যান কিনে দিয়েছেন । কর্মসংস্থানের নতুন ঠিকানা পেয়ে অসহায় বৃদ্ধ দারুণ খুশি।

সমাজ সেবক যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, “এক মাসের চাল ডাল কিনে দিলে অভাব দূর হত না। তাই স্থায়ীভাবে অসহায় পরিবারটির দারিদ্রতা দুর করার জন্য সবজি ব্যবসার ব্যবস্থা করেছি।” সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসতেও তিনি আহ্বান জানান।

এর আগে ঝালকাঠির ফুটপাতের নারী মুচি নারী মুচি সবিতা রানীকে এক লাখ টাকা ব্যয় করে নতুন দোকান ঘর আর নতুন জুতা স্যান্ডেল দিয়ে পুর্নবাসিত করেন এই ছবির হোসেন। ঝালকাঠি সদর হাসপাতালে যখন কীট সংকটে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে পড়েছিলো ঠিক সে সময় এক হাজার একশ কীট দিয়ে সহায়তা করেন তিনি।

প্রসঙ্গত, ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠী এলাকার এই সমাজ সেবক ঠিকাদার ছবির হোসেন করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে নিরবে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ, আম্পানে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা, অসহায় বৃদ্ধাকে ঘর নির্মাণসহ একের পর এক আলোচিত কাজ করেই যাচ্ছেন।

সান নিউজ/আরকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা