সারাদেশ

বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা রংপুরের ৩৪৫ ভূমিহীন পরিবার

হারুন উর রশিদ সোহেল, রংপুর থেকে : রংপুরের অসচ্ছল, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী নারী-পুরুষ গৃহহীন পরিবারগুলোর জন্য মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাকা বাড়ি তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরকাড়া ডিজাইন, রঙিন টিন ও রঙ করা দেয়ালের নজরকাড়া এই বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা ভূমিহীনরা। তারা এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

তারাগঞ্জের নছিমন বেওয়া। ভিক্ষা করেই চলে তার জীবন। স্বামীহারা নছিমন এর আগে তার বাক প্রতিবন্ধী ছেলে নজরুল ইসলামকে (৪২) সঙ্গে নিয়ে থাকতেন ঝুপড়িতে। ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের পাকা ঘর পেয়ে তিনি বলেন, ‘মুই বেজায় খুশি।’

মিঠাপুকুর ফুলচকি গ্রামের ভিক্ষুক রশিদা বেগম বলেন, ‘আজ শান্তিতে ঘুম যাবার পাইছোল। শেখের বেটিকে ধন্যবাদ দেও। হামার মতন নিঃস্ব মানুষগুলোর পাশত দাঁড়াবার জন্য। ঘর পাইতে কাকো কোনো টাকা-পয়সা দেওয়া নাগেনি। অনেকে হামাক সাহায্য দিছে, কিন্তু টাকা-পয়সা ছাড়া ঘর পামো এমন আশা কখনও করিনি। নছিমন-রশিদার মতো ঘর পেয়ে অন্যরাও ছিলেন হাসিতে উজ্জ্বল।

রংপুর জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো: আক্তারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের ৩৪৫টি পাকা ঘর তৈরি হয়েছে। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় ৫৩টি, তারাগঞ্জে ৪৭টি, বদরগঞ্জে ৪৩টি, রংপুর সদরে ৩৪টি, পীরগঞ্জে ৪২টি, কাউনিয়ায় ৪১টি, মিঠাপুকুরে ৪১টি, পীরগাছায় ৪৪টি। এতে ব্যয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ‘জেলার অসচ্ছল, দুস্থ, বিধবা ও প্রতিবন্ধী নারী-পুরুষ গৃহহীন পরিবারগুলোর জন্য মাথা গোঁজার ঠাঁই হিসেবে প্রধানমন্ত্রী দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে ৩৪৫টি আধাপাকা বাড়ি তৈরির ব্যবস্থা করে দিয়েছেন। এই কাজের অংশীদার হতে আমরা খুশি।’ তিনি জানান, রংপুর জেলায় ৩৪৫টি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল্য। পরবর্তীতে আরও পাকা বাড়ি তৈরি করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সান নিউজ/এইচআরএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা