সারাদেশ

মোংলায় কাঁকড়া মার্কেট দখল নিয়ে দুই পক্ষের বিরোধ চরমে

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলার দিগরাজ এলাকায় কাঁকড়া মার্কেটের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের দখলে থাকা বিরোধপূর্ণ ওই জমিতে বুধবার (৭ অক্টোবর) সকালে নতুন করে আরো দুইটি সাইনবোর্ড দেয় আরেক পক্ষ। এ নিয়ে সংঘাতের আশংকায় ওই কাঁকড়া মার্কেটের দোকানীদের মধ্যে আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোংলার দিগরাজ এলাকায় কাঁকড়া মার্কেট নামে পরিচিত জায়গাটিতে পূর্ব থেকে দখলে রয়েছেন খুলনার ব্যবসায়ী বেলায়েত হোসেন। সেখানে আগে থেকেই তার নামে দুইটি সাইনবোর্ড রয়েছে। এদিকে মালিকানা দাবী করে বুধবার সকালে একই স্থানে আরো দুইটি সাইনবোর্ড দেয়া হয় জনৈক আকবর হোসেন ও তাপস গাইন নামক দুই ব্যক্তির নামে। পরে স্থানীয় প্রশাসনের নির্দেশে নতুন করে ঝুলানো সাইনবোর্ড দু’টি সরিয়ে ফেলা হয়েছে।

দীর্ঘদিন ওই জায়গায় দখলে থাকা খুলনার ব্যবসায়ী বেলায়েত হোসেন জানান, তিনি ১৯৯৮ সালে ২ একর ৮৪ শতক নিচু জমি ক্রয় করেন। এরপর ২০০০ সালে সেখানে বালু ভরাট করে ৫৬টি দোকান ঘর নির্মাণ করেন। তখন থেকেই তিনি শান্তিপূর্ণভাবে ওই জায়গায় রয়েছেন। স্থানীয় দুই ব্যক্তি জায়গা অথার্ৎ কাঁকড়া মার্কেটটি দখলের উদ্দ্যেশে সাইনবোর্ড টানিয়ে দেন। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন।

তবে নতুন করে সাইনবোর্ড ঝুলানোর বিষয়ে আকবর হোসেন ও তাপস গাইন বলেন, ১৯৯৯ সালে মাহফুজুল হক লিমন ৬৫ শতক জমি জনৈক এম, এ করিম ভুইয়া ও তার স্ত্রীর কাছ থেকে ক্রয় করেন। এরপর গত বছর মাহফুজুল হক লিমনের কাছ থেকে তারা ৬৫ শতক জমি ক্রয় করেন। কিন্তু দীর্ঘদিন বেলায়েত হোসেন তাদের ক্রয়কৃত সম্পতি বুঝিয়ে না দিয়ে নানা তাল বাহানা করছেন। এ কারণে তারা বুধবার ওই জায়গার উপর সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

পরে বিরোধপূর্ণ ওই জায়গার উপর সাইনবোর্ড দেয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। পুলিশের নির্দেশে নতুন করে ঝুলানো সাইনবোর্ড দুইটি সরিয়ে ফেলা হয়েছে।

মোংলা থানার উপ-পরিদর্শক রুহুল আমিন বলেন, “ওসি স্যারের (অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী) নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড সরিয়ে নেয়ার জন্য বলা হলে যারা সাইনবোর্ড দিয়েছিল তারা নিজেরাই তা সরিয়ে নিয়েছে।”

সান নিউজ/এএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা