সিলেটে টিকিট নিয়ে টালবাহানা, বিমান অফিসে ভাংচুর-বিক্ষোভ
সারাদেশ

সিলেটে টিকিট নিয়ে টালবাহানা, বিমান অফিসে ভাংচুর-বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি টিকিট নিয়ে টালবাহানার অভিযোগে উত্তেজিত প্রবাসীরা সিলেটের বিমান অফিসে বিক্ষোভ ও ভাংচুর করেছেন। বুধবার বিকেল ৩টার দিকে নগরীর মজুমদারি বিমান অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের আগে বিমানের টিকিটে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা ফিরে যেতে ভিড় করছেন। বুধবার সকাল থেকে কয়েকশ’ যাত্রী টিকিট কনফার্ম করতে এসেছিলেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এসময় কয়েকজন বিমান অফিসের গ্লাস ভাঙচুর করেছেন।

গোলাপগঞ্জের প্রবাসী রফিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সকাল থেকে অপেক্ষা করছি। এনিয়ে অন্তত ২০/২১ বার এসেছি টিকিটের জন্য। কিন্তু তারা একেক সময় একেক কাগজ চাইছেন। একসাথে সব কাগজের কথা বলেন না। ভোগান্তির শেষ নেই আমাদের। তাছাড়া অফিসে ঢুকতে গেলেই দালালদের ৫শ’ থেকে হাজার টাকা দিতে হয়।

প্রবাসীদের অভিযোগের জবাবে বিমান অফিসের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, টিকিটের সঙ্কট নেই। মধ্যপ্রাচ্যে সপ্তাহে ৯টি ফ্লাইট যাচ্ছে। একসাথে অনেক যাত্রী আসায় কিছুটা ভোগান্তি হচ্ছে।

তিনি যাত্রীদের সব কাগজ একই সাথে ও কর বাবদ ২ হাজার টাকা নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরো বলেন, প্রতিদিন গড়ে ২শ’ জনের টিকিট কনফার্ম হচ্ছে। প্রথম দিনে সিরিয়াল নম্বর ও কাগজপত্র ঠিক থাকলে পরের দিন টিকিট দেয়া হচ্ছে। অন্য এয়ারলাইন্সে আসা যাত্রীদের এখন কোন টিকিট দেয়া হবেনা।

সান নিউজ/এক/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা