নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জনকে সম্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৩ ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেলে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগাঁহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম। প্রধান আলোচক হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল ও আমন্ত্রিত অতিথি হিসেবে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হসপিটালের মেডিসিন এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান আসাদ বক্তব্য দেন। উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।

এছাড়াও কৃতি দুই শিক্ষার্থী এবং মেধা অন্বেষন ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য ৮ জনকে পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম বলেন, সমাজকে এগিয়ে নিতে হলে যুব সমাজের বিকল্প নেই। যুব সমাজরা যদি ভালো কাজে মনোনিবেশ করে তাহলে সামাজিক অবক্ষয় রোধ হবে। এজন্য সংগঠনের বিকল্প নেই।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাদশা সিদ্দিকী জানান, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সামাজিক, স্বাস্থ্যসেবা, শিক্ষামুলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার এই দিনটি স্মরণীয় করে রাখতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভুমিকা রাখা ব্যক্তিদের আমরা সম্মাননা প্রদানের উদ্যোগ নিই।

উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় স্থানীয়দের মধ্যে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা