মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার আমাকে জেলে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৫৪টা মামলা ছিলো। এখনও অনেকটা ঝুলছে, এই নিয়ে আমি কোন পরোয়া করি না। শেষ বার আমাকে যখন ঢুকালো তখন চেয়েছিলো যুদ্ধাপরাধীর মামলার আসামী বানাতে।

কুশাইনগর কুলাউড়া সেখানে যুদ্ধের সময় একটা পরিবারের কিছু লোক নিহত হয়েছিলো নির্মম ভাবে, সরকার তাদেরকে ফুসলাইলো, উসকানী দিলো, চাপ দিলো যে তোমরা শফিকুর রহমানের বিরূদ্ধে মামলা দাও, আমরা তোমাদেরকে এই এই সুবিদা দেবো। তারা বলেছিলো আমরা তাকে চিনিনা, তবে জেনেছি তিনি কোন দিন কারো ক্ষতি করেননি এবং আমাদের পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে তাঁর কোন সম্পর্ক নেই। সুতরাং আমরা এই মিথ্যা অভিযোগ দায়ের করতে পারবো না।

দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টায় মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় তাঁর জন্মস্থান ভাটেরা ইউনিয়ন জামায়াত আয়োজিত মত বিনিময় ও দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ভাটেরা ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল লতিফের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ডা. শফিকুর রহমান আরো বলেন, আমার আপন চাচাতো ভাই মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরে সম্মুখসমরে যুদ্ধ করে শহীদ হয়েছেন। আপনারা সবাই জানেন আমি একটি শহীদ পরিবারের সন্তান কিন্তু আমাকে কেন যুদ্ধাপরাধী বানাতে চেয়েছিলো কারণ, আমি যেহেতু ন্যায়-নীতির কথা বলি, ইসলামের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি অতএব আমি যুদ্ধাপরাধী! আমরা কী এমন একটি দেশ চেয়েছিলাম? যারা জীবন দিয়ে লড়াই করেছিলেন তারা কী এই জন্য লড়াই করেছিলেন? তারা তো একটি বৈষম্যহীন শান্তির বাংলাদেশ চেয়েছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাও. হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাও. আব্দুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল মো. ইয়ামির আলী, জেলা সহকারী সেক্রেটারী আলাউদ্দিন শাহ্, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আমীর আব্দুল মুন্তাজিম, উপজেলা সেক্রেটারী বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন,আমরা সব যন্ত্রনা-কষ্ট আল্লাহর জন্য ভুলে গেছি। আমরা কারো বিরুদ্ধে ভেদাভেদের মামলা করি নাই। শত-সহস্র লোককে মামলার আসামীও বানাই নাই। একেবারে ন্যায়্য, নির্দিষ্ট সংখ্যক অতি অল্প সংখ্যক কিছু মামলা কিছু পরিবার করেছে। আমরা তাদেরকে বলেছি সাবধান, তুমি যে অপরাধের প্রতিকার চাইতে গিয়ে মামলা করেছো, একজন নিরপরাধ মানুষকে কিন্তু মামলার আসামী বানানো যাবে না। তুমি যদি একটা নিরপরাধী মানুষকে অপরাধী বানাও তাহলে হাসরের দরবারে তোমাকেই আসামী হিসেবে দাঁড়াতে হবে। ন্যায্য প্রতিকার চাইতে হবে।

তিনি বলেন, বিচার চাইতে হবে তবে ফরমাইসি কোন বিচার চলবে না। বিচার না হলে যারা অপরাধ করেছে তাদের দেখা-দেখিতে ভবিষ্যতে আরো বহু অপরাধী জন্ম নেবে। এজন্য অপরাধের মাত্রা যাতে না বাড়ে, অপরাধ করতে কেউ যেন সাহস না করে এই জন্যই বিচার চাইতে হবে। এবং বিচার চাওয়া এবং পাওয়া প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার।

নিজ এলাকার মানুষের সন্তুষ্টি আদায় করে ডা. শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ কুলাউড়ায় আমার জন্ম, আমি গর্বিত। আল্লাহর শুকরিয়া আদায় করি যে এমন এটি জায়গায় আমাকে জন্ম দিয়েছেন। আপনাদের মায়া, আদর, ভালোবাসা সবই পেয়েছি। এই ঋণ শোধ করার সামান্য কোন যোগ্যতা আমার নেই। আমি মহান প্রভূর দরবারে দুআ' করি, যে যে ভাবে ভালবেসেছেন আল্লাহ্ যেন তাদের ভালবাসার উত্তম জাঝা তাদেরকে দান করেন।

উল্লেখ্য এই দিন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গণসংযোগ পক্ষ উপলক্ষে কুলাউড়া ও জুড়্রী উপজেলার বিভিন্ন দাওয়াতী সভা, মতবিনিময় সভা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রেখে সর্বশেষ রাত ৯টায় জন্মস্থান ভাটেরায় অনুষ্ঠিত মতবিনিময় ও দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা