বগুড়া প্রতিনিধি
সারাদেশ

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

বগুড়া প্রতিনিধি

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বিক্রি করে লোকসানের মুখে আছেন চাষিরা। গত বছর গ্রেড অনুযায়ী আলুবীজের দাম ছিল ৩৩, ৩৪ ও ৩৫ টাকা। বিএডিসি উৎপাদিত আলুবীজ এ বছর কেজিপ্রতি ২৬-২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

দাম কমার কারণে উৎপাদন খরচও উঠবে না বলে শঙ্কার কথা জানিয়েছেন কৃষকেরা। আলুবীজের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বগুড়া ও জয়পুরহাট জেলার চুক্তিভিত্তিক আলুচাষিরা মানববন্ধন করেছেন। তারা বলছেন, দাম কমানো অযৌক্তিক। গত বছরের দামের চেয়ে ৫ টাকা বাড়িয়ে নতুন দর ৪০ টাকা নির্ধারণ করলে যৌক্তিকতা থাকতো। এতে উৎপাদন খরচ ও কৃষকের শ্রমের ন্যায্যতা বজায় থাকবে।

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্প এলাকায় বিএডিসি আলুবীজ হিমাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাষিরা। সংবাদ সম্মেলনে কৃষক প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে বিএডিসি উৎপাদিত আলুবীজের মূল্য গ্রেডভেদে কেজিপ্রতি মাত্র ২৬-২৮ টাকা নির্ধারণ করেছে, যা উৎপাদন ব্যয়ের চেয়েও কম। এতে কৃষকেরা চরমভাবে আর্থিক ক্ষতির মুখে আছেন।

চাষিদের পক্ষে বেলাল আকন্দ বলেন, আলুবীজের দাম কমিয়ে দেওয়া হয়েছে। অথচ সার, বীজ, কীটনাশকসহ সব কিছুর দাম বেড়েছে। আমরা উৎপাদন করেছি কেজিপ্রতি প্রায় ৩০ টাকা, সেখানে ২৬-২৮ টাকায় বিক্রি করতে বলা হচ্ছে। গত মৌসুমে আমরা বিএডিসি থেকে বীজ কিনেছি ৪৫-৪৬ টাকা দরে। এবার বেড়ে হয়েছে ৫৮, ৬২ ও ৭২ টাকা। অথচ উৎপাদিত বীজ লোকসান করে বিক্রি করতে হচ্ছে।

কৃষকেরা জানান, চুক্তিভিত্তিক চাষে আলুবীজ উৎপাদনে ঝুঁকি বেশি, কিন্তু ফলন কম। খাওয়ার আলুর চেয়ে প্রতি একরে ফলন কমে প্রায় ৯০ মণ পাওয়া যায়। এরপরও যদি ন্যায্যদাম না থাকে, তাহলে ভবিষ্যতে বীজ উৎপাদনে অনীহা থাকবে। বিএডিসির নিজস্ব বীজ উৎপাদন কর্মসূচি হুমকির মুখে পড়বে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে কৃষকের আকুতি বিবেচনার অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে বিএডিসি হিমাগার বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, কৃষকের উৎপাদিত আলুবীজে লোকসান হচ্ছে উল্লেখ করে দাম বাড়ানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা