ছবি: প্রতীকি
সারাদেশ

কুলাউড়ায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর শহরের আজাদ বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) রাতে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। মৃত ফসিউল আলম চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারসহ অন্যান্যরা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার জানান, ফসিউল প্রায় সময় শহরের স্টেশন রোডস্থ আজাদ বোর্ডিংয়ে ব্যবসায়ী পরিচয়ে রুম নিয়ে সেখানে থাকতেন। গত ৯ এপ্রিল থেকে তিনি ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন। রবিবার বিকেলের পর থেকে ফসিউলের রুম থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ দরজা ভেঙে তাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ফসিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্ট্রোক করে ফসিউলের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা