ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি
সারাদেশ

ভালুকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে স্বেচ্ছাসেবক টিম গঠন

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি

পরিচ্ছন্ন ও সুন্দর ভালুকা গড়ার লক্ষ্যে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হচ্ছে। এই টিম গঠনের মূল উদ্দেশ্য হলো সড়ক ও জনপথ বিভাগ এবং পৌরসভার উচ্ছেদ কার্যক্রমের পর দখলমুক্ত স্থানগুলোর স্থায়ী সুরক্ষা নিশ্চিত করা এবং এলাকা সৌন্দর্যবর্ধনে কার্যকর ভূমিকা রাখা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে এই টিম গঠন করা হবে। সংশ্লিষ্ট এলাকা নির্ধারণ করা হয়েছে ভালুকা গার্লস স্কুলের সামনে থেকে শুরু করে ওভার ব্রিজ হয়ে পাচরাস্তা মোড় পর্যন্ত, গফরগাঁও রোডের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পর্যন্ত এবং ভালুকা পাইলট স্কুলের সামনে পর্যন্ত।

স্বেচ্ছাসেবক টিমের কার্যপরিধি হিসেবে অবৈধ দখল রোধে সড়ক ও জনপথ এবং পৌরসভার উচ্ছেদ কার্যক্রমের পর কেউ যেন পুনরায় স্থানগুলো দখল করতে না পারে, তা নিশ্চিত করা। সৌন্দর্যবর্ধনে গাছ, ফুলের টব ও অন্যান্য স্থাপনা দিয়ে রাস্তার ধার সুসজ্জিত করা। ওভার ব্রিজটি সুসজ্জিত করার দায়িত্ব পেয়েছে এপেক্স ক্লাব। কর্মসংস্থান সৃষ্টিতে বিকল্প আয়-রোজগার নেই, তাদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা। বর্জ্য ব্যবস্থাপনায় রাস্তায় নির্ধারিত স্থানের বাইরে যেন কেউ ময়লা না ফেলে, তা নিশ্চিত করা।

উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী, তারা ফেসবুক পোস্টের কমেন্টে তাদের নাম ও যোগাযোগের তথ্য জানাতে পারেন। "পরিচ্ছন্ন, দখলমুক্ত ও নান্দনিক ভালুকা গড়তে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আশা করছি, সকল সচেতন নাগরিক এই উদ্যোগের অংশীদার হবেন।"

এই প্রকল্পের মাধ্যমে ভালুকাকে একটি সুন্দর, পরিষ্কার ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টাই এই উদ্যোগকে সফল করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা