কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ
জমি সংক্রান্ত বিরোধ

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক যুবককে ফিল্মিস্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। নিহত ইসমাইল উপজেলার পৌরসভার দুর্বাটি এলাকার মৃত আলাল উদ্দিন পালোয়ানের ছেলে।

ওসি ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে এই জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান করার চেষ্টা হলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তা এখন পর্যন্ত চলমান।

তিনি আরো জানান, ঘটনার পর স্থানীয়রা নিহত ইসমাইল পালোয়ানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে নবীল হোসেন পালোয়ান নামে একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে নিহত ইসমাইল তার বড় ভাই মো. দুলাল পালোয়ান ও ছোট ভাই আলামিন পালোয়ানকে সাথে নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত নিহতের চাচাতো ভাই গোলজার হোসেন পালোয়ান, তোফাজ্জল হোসেন পালোয়ান, নবীল হোসেন পালোয়ান ও নবীল হোসেন পালোয়ানের বড় ছেলে সুফল হোসেন বাগবিতণ্ডায় ঝড়ায়। বাগবিতণ্ডায় একপর্যায়ে অতর্কিত হামলা চালায় । এ সময় অভিযুক্তদের আঘাতে নিহত ইসমাইল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গোলজার হোসেন পালোয়ান কালীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে আছেন। পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন আকন্দ জানান, তিনি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সালিশ করেছেন। কিন্তু কোন পক্ষই সমাধানে পৌছেনি। যদিও নিহত পরিবার জমিটির ব্যপারে উপজেলা ভূমি অফিসে মিস কেস করে। পরে ভূমি অফিস কাগজপত্র যাচাই বাছাই করে নিহতদের পক্ষে রায় দেন। এ বিষয়টি অভিযুক্ত পরিবার মেনে নিতে না পেরে তাদের উপর হামলা করে। ঘটনায় ইসমাইল প্রাণ হারায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার পরে রক্তাক্ত অবস্থায় ইসমাইল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা