সারাদেশ

সন্তানের সুরক্ষার দায়িত্ব অভিভাবকের : সিটি মেয়র

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সন্তানের সুরক্ষার দায়িত্ব অভিভাবকদের। শিশুদের কল্যাণে সরকার সবকিছু করছে। শিশুর বেড়ে ওঠার পেছনে টিকা কার্যকর ভূমিকা পালন করে। সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

রোববার (০৪ অক্টোবর) সকালে নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

তিনি আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণ এখনও শেষ হয়নি। করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিদের্শনা মেনে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নগরবাসীকে অনুরোধ করে মেয়র বলেন, ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। খুলনাকে তিলোত্তমা নগরী গড়তে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নিবার্হী কর্মকর্তা পলাশ কান্তি বালা, পরিচালক স্বাস্থ্য ডাঃ রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ শাহানা প্রমুখ। স্বাগত জানান কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএম আব্দুল্লাহ। এসময় ২, ৫, ৮,৭, ৯, ১১, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। পরে মেয়র শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে এর কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, এবছর খুলনা জেলার নয়টি উপজেলা, একটি সিটি কর্পোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ হতে ১১ মাস বয়সী ৩১ হাজার নয়শত ২৩ এবং ১২ হতে ৫৯ মাস বয়সী দুই লাখ ৪২ হাজার ৮০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা