সারাদেশ

ন্যাশনাল সার্ভিস চাকরি স্থায়ীকরণ দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আয়োজনে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়েছে। পরে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন পরিষদের নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু জাফর শামীম, আব্দুল মজিদ, সদস্য সোহাগী আকতার, জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ, বেতন ভাতা বৃদ্ধি, কমিশন গঠন, শুণ্যপদে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের নিয়োগ প্রদান, অষ্টম পর্ব মেয়াদ শেষ হওয়া সকলের চাকরিতে পুনর্বহাল, ন্যাশনাল সার্ভিস প্রকল্প কর্মসূচি জাতীয়করণ এবং সকল কর্মীদের জীবন-জীবিকার দায়িত্ব রাষ্ট্রকে গ্রহনের দাবি জানান।

এতে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার কর্মীরাসহ পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা