সারাদেশ

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আলোচিত ঢাকার কলেজছাত্র যুবায়ের মাহমুদ (২০) হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাঃ বজলুর রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত হারাণ মন্ডলের ছেলে মুনতাজ (৩৪) ও একই ইউনিয়নের পিতম্বরপুর (টেইপুর) গ্রামের গোলাম নবীর ছেলে হাসানকে (৩২)।

২০০৯ সালের ১২ এপ্রিল ঢাকা সাভারের নুরুল হকের ছেলে বিপিএটিসি কলেজের দ্বাদশ বর্ষের ছাত্র জুবায়ের তার সহপাঠি চুয়াডাঙ্গার টেইপুর গ্রামের নুসরাত জাহান পিয়ার বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে খুন হন। এর ১৬ দিন পর পিয়ার বাড়ীর কাছের কবরস্থান থেকে মাটি খুঁড়ে পুলিশ জুবায়েরের মরদেহ উদ্ধার করে। জুবায়ের এর পিতা বাদি হয়ে পিয়াসহ ৯জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।

মামলার প্রধান আসামি রশিদ আহমেদ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। আরেক আসামি নজু মারা যায় এলাকাবাসির গনপিটুনিতে, স্বাভাবিক মৃত্যু হয় পিয়ার পিতা আসামি নজির হোসেনের, ফলে এরা মামলা থেকে বাদ পড়ে। মামলার বর্তমান ৮ আসামির মধ্যে মুনতাজ ও হাসানের বিরুদ্ধে হত্যাকান্ডে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়। সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পায় বাকি ৬ জন।

মামলার বাদি জুবায়েরের পিতা নুরুল হক এ রায় প্রত্যাখ্যান করে জানান, তিনি ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা