সারাদেশ

৯ দফা দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সারাদেশে ৪৮ ঘণ্টার সড়ক পরিবহন ধর্মঘটের ঘোষণা থেকে সরে আসছেনা ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে সারাদেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

আগামী ১২ ও ১৩ অক্টোবর এই ধর্মঘট পালন করা হবে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওসমান আলী এই ধর্মঘটের ডাক দেন।

এই ধর্মঘট শুরু হলে ওই দুই দিন ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার, মিনি ট্রাক ও লরি না চালালে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন সমুদ্র ও স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি, সব ধরনের গার্মেন্টস, খাদ্য ও অন্যান্য পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে।

ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। এ আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহন নৈরাজ্য ঠেকাতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৯ দফা দাবির পাশাপাশি আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। এর মধ্যে দাবি আদায় না হলে ৯৬ ঘণ্টার ধর্মঘট, তাও না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হবে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী বলেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা আমাদের সংগঠনের উদ্দেশ্য নয়। ন্যায্য দাবি আদায় না হলে শুধু পণ্য পরিবহন নয়, সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে আন্দোলন আরো বেগবান করা হবে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা