ফাইল ছবি
সারাদেশ

কুতুবদিয়ায় মাছ ধরার নৌকাডুবি, নিখোঁজ ১৭

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে ৩০ জন মাঝিমাল্লা নিয়ে নৌকাডুবির কবলে পড়েছে একটি মাছ ধরার নৌকা। এ ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীর ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর মিলেছে এখন পর্যন্ত। তবে খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় ফিরেছেন মাত্র তিনজন।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রাতে ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে মাছ ধরতে গভীর সাগরে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।

নিখোঁজদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গতকাল রাতে সাগরে মাছ ধরতে গিয়ে সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। এতে ছগির মাঝির ফিশিং বোটের ৩০ মাঝিমাল্লা সাগরে ভেসে যান। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরেছেন।

উদ্ধার জেলেরা জানিয়েছেন, আশপাশের ফিশিং বোটগুলো ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকি ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে প্রশাসনের পাশাপাশি বাঁশখালী থেকে আরও ১০টি বোট গেছে সাগরে।

এ ব্যাপারে বাঁশখালীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার গণমাধ্যমকে জানান, মাছ মারতে গিয়ে সাগরে একটি নৌকাডুবির ঘটনা শুনেছি। সেখানে প্রশাসনের লোকজন পাঠানো হয়েছে। তারা ফিরে না আসায় এখনো কতজন উদ্ধার ও কতজন নিখোঁজ বিস্তারিত বলা যাচ্ছে না।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা