সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে বিএনপির আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় শরীয়তপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পালং উত্তর বাজার থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে শরীয়তপুর কোর্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকিরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ভিপি রুহুল আমীন মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম খান মামুন, বিএনপি নেতা খলিলুর রহমান খান, লিটন কাজী, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম সরদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালীউল্যাহ খান, বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমান, বিএনপি নেতা সাংবাদিক ইসহাক মাদবর, যুবদল নেতা লিয়াকত খান, সরদার মোঃ নাজমুল হুদা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. জাকির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল খান, পৌরসভার যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, বিএনপি নেতা আনোয়ার আকন, মিলন গাজী, রুহুল আমীন, মনির চৌধুরী, আমিন বেপারী, শ্রমিক দল নেতা দিপু মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সালাম মাঝী, রতন, মেহেদী মাদবর, ছাত্রদল নেতা সোহেল তালুকদার, রাসেল মোল্লা, আফজাল খান, বাবু মাদবর, আতিক খান, আল ইসলাম সহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স), আপিল এবং জেল আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা