সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ভুয়া পুলিশ আটক

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত পিলার ১২০৯/৫-এস থেকে ২০০ গজ গামারীতলা এলাকা থেকে মো. বাকির হোসেন (২৮) নামে ১ ভুয়া পুলিশসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে নিহত ২

আটকরা হলো- তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের মো. আবু চাঁনের ছেলে মো. বাকির হোসেন ও দক্ষিণ গোরিলা গ্রামের মো. আ. মালেকের ছেলে মো. তাবারত হোসেন (৩০)।

বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামারীতলা এলাকায় আটক বাকির হোসেন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে চড়ে প্রবেশ করেন। এ সময় মাছিমপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে দেখে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর ভুয়া পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত হলে তাদেরকে আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সোমবার ভোরে টহল দল তাদের আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা