সংগৃহীত ছবি
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় ইলিয়াস কাজী (৫৫) ও মাসুম মিয়া (৪৫) নামে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: তরুণীকে হত্যায় প্রেমিক গ্রেফতার

নিহতরা হলো, গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে মা এন্টারপ্রাইজের লোকাল বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) এবং যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

স্থানীয়রা জানায়, গোপালগঞ্জ-কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় খুলনা-ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এর ফলে বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে ধাক্কা লেগে রাস্তার খাদে পড়ে যায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, এই দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা