সংগৃহীত ছবি
সারাদেশ

ভাইকে হত্যার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে    

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসী ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মারধরের শিকার প্রবাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

ভুক্তভোগী রুহুল আমিন (৩৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গনু দফাদার বাড়ির সাহাব উল্যার ছেলে এবং ডুবাই প্রবাসী। অভিযুক্ত আব্দুর রহিম (৩২) ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০০৮ সালে রুহুল আমিন ডুবাই চলে যান। এরপর ২০২৪ সালে দেশে ফিরে আসেন। প্রবাসে থাকার সময় মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন। চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম তার আপন ছোট ভাই। তিনি ভাইয়ের পাঠানো টাকা গুলো নিজের মত করে সব খরচ করে পেলেন। রুহুল আমিন দেশের আসার পর নিজের পাঠানো টাকার কোন হিসাব পাননি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ছাত্রলীগ নেতা রহিম স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে তার দুই ভাইয়ের পরিবারসহ সমাজের অনেক মানুষকে হয়রানি করেছে। বর্তমানে তার সহযোগিদের প্রভাব খাটিয়ে রুহুল আমিন ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। ২০১৫ সালে বড় ভাই বেলাল হোসেনকে তৎকালীন আওয়ামী সরকারের প্রভাব দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তার অংশের সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছে। গত এক মাস পূর্বে থেকে ছাত্রলীগ নেতা রহিম তার ভাইদের ওয়ারিশী সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। এজন্য রুহুল আমিনের স্ত্রীকে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা করে।

অভিযোগের বিষয়ে জানতে চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রহিমের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করে কোন কথা বলেননা। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা যায় আওয়ামী সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন।

কোম্পানীগঞ্জ থানার উপপিরদর্শক (এসআই) মো.আলাউদ্দিন বলেন, লিখিত অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ছাত্রলীগ নেতার প্রভাব খাটানোর কিছু সত্যতা রয়েছে। অন্যান্য অভিযোগ নাকচ করে দেন অভিযুক্ত ছাত্রলীগ নেতার মা। পুলিশ তদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা