সংগৃহীত ছবি
সারাদেশ

আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা

জেলা প্রতিনিধি: আমাদের মুল লক্ষ্য পৌরবাসীদের সেবা করা। আমরা যারা পৌরসভার দায়িত্ব আছি তারা সবাই পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাদ পন্থিদের স্মারকলিপি প্রদান

সোমবার (২ ডিসেম্বর) সকালে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত ও কর্মী সমন্বয় সভায় মাদারীপুর পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম এসব কথা বলেন।

মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের দায়িত্বপাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা অফিসার হাবিব উল্লাহ খান, ২ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ঔ মহিলা বিষয়ক অধিদপ্তরের নাজনিন আফরোজ, ৪ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও গণপূর্ত অধিদফতর নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্তীনীয়া, ৮ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সদস্য ও ডেপুটি সিভিল সার্জন মো: খালিলুজ্জামান, মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবুল কালাম,মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিম্বাস প্রমুখ।

বক্তারা মাদারীপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা,পয়:নিস্কাশন,মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতার উপর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় মাদারীপুর পৌরসভার কর্মকতা কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা